ফরমান শেখ: অবৈধভাবে বালু-পণ্যবাহী ট্রাকের দখলে টাঙ্গাইল-এলেঙ্গা-ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক। ব্যস্তময় এই আঞ্চলিক সড়কটির এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে ভূঞাপুর বাসস্ট্যান্ড পর্যন্ত অবাধে যত্রতত্রভাবে ছোট-বড় ট্রাক রেখে দোকান মালিকদের চলছে বাণিজ্যক কাজ।

 

এর ফলে যানবাহন চলাচলে প্রতিনিয়ত ভূঞাপুর পৌর শহরে যানবাহনের জটলা ও দুর্ঘটনার কবলে পড়েন যাত্রী-পথচারীরা।

 

উপজেলা পরিষদের সামনে হাইড্রোলিক ট্রাক, পণ্যবাহী ট্রাক, পিকআপ দাঁড় করিয়ে মেরামতের কাজ করছেন বেশ কয়েক শ্রমিক। অপরদিকে, বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর সড়কের বাসস্ট্যান্ড চত্বরের পাশেও এমন চিত্র দেখা যায়। সারিবদ্ধ করে রাখা ট্রাকের কারণে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। শুধু তাই নয়, দিনের পর দিন রাস্তার পাশে পার্কিং করে রাখা হয় ট্রাকগুলো। তাছাড়া ভূঞাপুর বাসস্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা বাসেও বেড়েছে জনদুর্ভোগ।

 

স্থানীয় ও পথচারীরা জানান, উপজেলা পরিষদের সামনে প্রতিনিয়ত অবৈধভাবে বাস-ট্রাক দাঁড় করিয়ে রেখে চলে মেরামতের কাজ। নিয়ম-নীতির কোনও তোয়াক্কা না করে আঞ্চলিক সড়কটি ব্যবহার করছেন দোকান মালিকরা। যার ফলে চলাচলে চরম ভোগান্তি পোঁহাতে হচ্ছে। এসব পরিবহন দ্রুত অপসারণের দাবি তাদের।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন বলেন, ‘ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় অবধৈভাবে ট্রাকসহ অন্যান্য যানবাহন যত্রতত্র পাকিংরোধে অভিযান পরিচালনা করা হবে’।

 

ওজি