ছবি: প্রতিদিনের টাঙ্গাইল।

প্রতিনিধি, নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুরে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সলিমাবাদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাদরসা মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- অনুষ্ঠানের প্রধান অতিথি ও ভারটেক্স স্টক এন্ড সিকিউরিটিজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভের সিও এন্ড ডিরেক্টর মোহাম্মদ নাদিম হোসেন (সাজু)। অতিথি ছিলেন- শিক্ষক মো. আব্দুল আউয়াল, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আনিসুর রহমান, ইতালি প্রবাসী মো. রফিকুল ইসলাম প্রমুখ।