ছবি: প্রতিদিনের টাঙ্গাইল।

নিজস্ব প্রতি‌বেদক: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহত‌দের ম‌ধ্যে বাবা ও সন্তান র‌য়ে‌ছে।

 

নিহ‌তরা হ‌লেন, রাজশাহীর বেলপুকুর থানার মা‌হিন্দ্রা গ্রা‌মের আলম মন্ড‌লের ছে‌লে শ‌রিফ (৪০), না‌টোর জেলার বড়াইগ্রাম থানার আলাউদ্দি‌নের ছে‌লে রতন (৩২) এবং নিহত রত‌নের শিশু সন্তান সা‌নি (৬)।

 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধ সেতু রেললাইনের উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এএসআই তৈয়ব জানান, ‘তারা বাসযোগে নাটোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় পৌছার পর সে‌টি বিকল হয়ে পড়ে। পরে তারা ট্রেন লাইনে গিয়ে অবস্থান করছিল। এক পর্যায়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা তিনজন মারা যায়।

 

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন একই পরিবারের সদস্য। লাশ উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

 

ফ/প্র