ছবি: প্রতিদিনের টাঙ্গাইল।

হাসান আলী,
সা’দত কলেজ প্রতিনিধি:

ছাত্র জীবন একটা শিক্ষার্থীর জীবনের সবচেয়ে আনন্দের সময় গুলোর মধ্যে অন্যতম। শত বাঁদা পেরিয়ে হাজারো শিক্ষার্থীর সংস্পর্শে তৈরি হয় বন্ধুত্ব এবং মধুর কিছু স্মৃতি। যে স্মৃতি চাইলেও ভোলা যায় না সারা জীবনে। তাই শিক্ষা জীবনের শেষ ক্লাসটাকে স্মরণীয় এবং স্মৃতিময় করে রাখতে চেষ্টার কোন কমতি ছিল না সরকারি সা’দত কলেজের শিক্ষার্থীদের।

 

গত ০৪ ফেব্রুয়ারি সকাল ১১ টায় সরকারি সা’দত কলেজ এর হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান প্রফেসর সুব্রত কুমার সাহা, প্রফেসর এস এম গিয়াস উদ্দিন সহ আরো উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষকগণ এবং শিক্ষার্থীগণ।

 

এ সময় বিভাগীয় প্রধান প্রফেসর সুব্রত কুমার সাহা বলেন, শিক্ষার্থীদের তাদের যোগ্যতা অনুযায়ী সেক্টর খুজে সফল হওয়ার জন্য কাজ করে যেতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা জানিয়ে তিনি বিভিন্ন দিকনির্দেশনাও দেন।। পরে কেক কেটে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটা উদযাপন করে স্মৃতিময় করে রাখা হয়। এ সময় গান গেয়ে সবাই কে মাতোয়ারা করে এই বিভাগের শিক্ষার্থী তৈমুর হাসান এবং অমিত হাসান।