ভুঞাপুর প্রতি‌নি‌ধি: টাঙ্গাইলের ভুঞাপু‌রে পাগলা কুকুর আটক বা নিয়ন্ত্রণ কর‌তে পা‌রে‌নি উপ‌জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ কর্মকর্তারা। এতে চরম আত‌ঙ্কে র‌য়ে‌ছেন স্থানীয়রা। ‌

 

মঙ্গলবার (২০ ফেব্রুয়া‌রি) বি‌কেল থে‌কে সন্ধ‌্যা পর্যন্ত পাগলা কুকুর‌কে নিয়ন্ত্রণে উপ‌জেলা প্রশাসন ও প্রাণীসম্প‌দের কর্মকর্তারা ছা‌ব্বিশা গ্রা‌মে অ‌ভিযান চালায়। কিন্তু দীর্ঘ সম‌য়েও কুকুর‌টি‌কে আটক কর‌তে পা‌রে‌নি।

 

এরআগে সকাল ১০টা হ‌তে বি‌কেল ৪টা পর্যন্ত ওই পাগলা কুকুর ক্ষিপ্ত হ‌য়ে‌ ক‌য়েকটি এলাকার নারী শিশুসহ ২০জনকে কাম‌ড়ে আহত ক‌রে। এদের ম‌ধ্যে ৬জন‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে প্রেরণ করা হয়।

 

এদি‌কে উপ‌জেলা স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে কুকু‌রের ভ‌্যাক‌সিন সরবরাহ না থাকায় রোগী‌দের ফা‌র্মেসী থে‌কে ভ‌্যাক‌সিন কিন‌তে হ‌য়ে‌ছে।

 

স্থানীয় কাউন্সিলর মুক্তার হো‌সেন ব‌লেন, ইউএনওসহ প্রাণীসম্প‌দের কর্মকর্তারা ঘটনাস্থ‌লে আস‌ছি‌লেন। কিন্তু কুকুর‌টি নিয়ন্ত্রণ বা আটক করা সম্ভব হয়‌নি। কুকুর‌টি আটক না করায় আত‌ঙ্কে র‌য়ে‌ছে স্থানীয়রা। ত‌বে এলাকায় মাইকিং করা হ‌য়ে‌ছে পাগলা কুকুরের বিষয়‌টি। সবাইকে সতর্ক থাক‌তে বলা হ‌য়ে‌ছে।

 

উপ‌জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র দাস ব‌লেন, ইউএনও স‌্যারসহ প্রাণীসম্প‌দের এক‌টি টিম কুকুর‌টি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু কুকুর‌টি অন‌্যত্র চ‌লে যাওয়ায় ধরা সম্ভব হয়‌নি। প‌রে ছা‌ব্বিশার কাউন্সিল‌কে দা‌য়িত্ব দেয়া হ‌য়ে‌ছে। এছাড়া বন‌বিভা‌গে জানা‌নো হ‌য়ে‌ছে বিষয়‌টি।

 

উপ‌জেলা ‌নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ‌মো. জা‌হিদুর রহমান ব‌লেন, কুকুর‌টি ধর‌তে অ‌ভিযান চালা‌নো হয়। কিন্তু পরব‌র্তিতে কুকুর‌টি কোথায় গি‌য়ে‌ছে সেটা জানা যায়‌নি। ত‌বে এই কার্যক্রম অব‌্যাহত থাক‌বে এবং বন‌বিভাগ‌সহ উর্ধ্বতন কর্মকর্তা‌দের অ‌ব‌হিত করা হ‌য়ে‌ছে।

 

ও‌জি