কালিহাতী সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে চর নগরবাড়ী হাজী আবু হাসেম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমকে চাঁদা জন্য হাতুদি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। একাদশ শ্রেনীর মেধাবী ছাত্র জিম আশংকজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

বুধবার (৬ মার্চ) দুপুরে নির্যাতনকারী বখাটে সম্রাটকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন এবং রাস্তা অবরোধ করেছেন কলেজের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

 

এরআগে সোমবার কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটায় বখাটেরা। অভিযুক্ত বখাটেরা হলেন, উপজেলা নগরবাড়ী গ্রামের বখাটে সম্রাট (২৭) ও রনি। প্রভাবশালীদের ছত্রছায়ায় বখাটে সম্রাট ও তার সহযোগিরা বিভিন্ন অপরাধ করে থাকে।

 

বিচার দাবীতে কলেজের সামনে সহপাঠিরা সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন করে।

 

এদিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়ক অবরোধ করে মানববন্ধন করেন কলেজের ছাত্রছাত্রীরা। ফলে সড়কে দুইপাশে যানজট লেগে যায়। থবর পেয়ে পুলিশ দ্রুত ছুটে আসে। বিচারের আশ^াস দিলে অবরোধ তুলে নেয় জিমের সহপাঠীরা।

 

কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, সম্রাট এলাকার স্বীকৃত মাদকসেবী এবং বখাটে। সে প্রতিনিয়তই বিভিন্ন অপরাধ করে থাকে। সোমবার এই বখাটে কলেজে পরীক্ষা হলরুমে প্রবেশ করে মেধাবী ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে জিমকে শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে জিমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যক্ষ আরো বলেন আমাদের কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার এ ঘটনার নিন্দা ও অপরাধীদের শাস্তি চেয়েছেন।

 

কালিহাতীর নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ তালুকদার বলেন, অভিযুক্ত বখাটে সম্রাট এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ করে। এ ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অপরাধীদের কঠোর শাস্তি দাবি করছি।

 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, বখাটে সম্রাটের বিভিন্ন কর্মকাণ্ড জেনেছি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

ওজি