ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ঐতিহাসিক ৭মার্চ জাতীয় দিবস উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এরআগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসন আয়োজনের পরিষদ হলরুমে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান উল্ল্যাহ, সাবেক পৌরসভার মেয়র আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম তোতাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ওজি
