আখতার হোসেন খান, ভূঞাপুর: ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়’ এই স্লোগান নিয়ে ভূঞাপুরে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে রবিবার ( ১০ মার্চ) দুর্যোগ প্রস্তুতি দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিলো , র্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, এসআই ফরিদুল ইসলাম, ভূঞাপুর বাজার বণিক সমিতির সম্পাদক আরিফুল ইসলাম আরজু, ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. স্বপন আলী প্রমুখ।
ওজি
