নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নে কাবিলাপাড়ায় শ্রী শ্রী রাধাগবিন্দ আশ্রম প্রাঙ্গনে ২৪ প্রহরব্যাপী তারকব্রক্ষ হরিনাম সংকীর্তণ ও অষ্টকালিন লীলা কীর্তন উৎসব শুরু হয়েছে।

 

আগামী সোমবার (১১ মার্চ) লীলা কীর্তন পরিবেশের মধ্যে দিয়ে উৎসবটি সমাপ্ত হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

 

রোববার (১০ মার্চ) তারকব্রক্ষ হরিনাম সংকীর্তণ অনুষ্ঠিত হয়। উৎসব প্রাঙ্গনে হাজারো নারী-পুরুষের ঢল নামে। এ উপলক্ষে বিভিন্ন সামগ্রীর মেলা বসেছে। এখানে কিশর-কিশোরিসহ শিশুরা পছন্দের বিভিন্ন সামগ্রী কিনতে মেতে উঠেছে। লীলা কীর্তন পরিবেশন করবেন সাতক্ষীরার কুমারী আশা লতা মন্ডল, নওগা পত্নীতলার কুমারী দিপীকা মহন্ত ও ঢাকার সাভারের হিমাংশু সিকদার।

 

কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট অধ্যাপক ডা. রতন চন্দ্র সাহা, উৎসব আহবায়ক রাধে শ্যাম কর্মকার, সহ-সাধারণ সম্পাদক লিংকন কর্মকার জানান, প্রতিবছরের মত এবারো হাজারও নারী-পুরুষ উপস্থিত হওয়ায় কীর্তন উৎসব প্রাঙ্গন মুখরিত হয়ে উঠেছে। জনগনের সার্বিক সহযোগিতায় এ উৎসব প্রতিবছরিই শান্তিপূর্ণ ভাবে পালিত হয়ে আসছে।

 

পোড়াবাড়ী ইউনিয়ন জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির রাধা গোবিন্দের দীন ভক্তবৃন্দরা জানান, এ উৎসব দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসছে। এখানে জেলার বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা সমাগত হয়। কীর্তন উপলক্ষে সকাল থেকে রাত পর‌্যন্ত ভুক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে।

 

ওজি