নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু সেতুতে স্থাপিত আঞ্চলিক জাদুঘরে বিনামূল্যে কয়েক হাজার প্রাণী দেখতে পেয়েছেন দর্শানার্থীরা। সিংহ, বাঘ, হরিণসহ নানা বিরল প্রাণী রয়েছে জাদুঘরটিতে। দাবী করা হয় এই জাদুঘরটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ। প্রাণীগুলো মারা যাওয়ার পর তার নমুনা সংরক্ষণ করে এই জাদুঘরে রাখা হয়েছে। এছাড়া এখানে রয়েছে বঙ্গবন্ধু সেতু নির্মাণের সময় দুর্লভ কিছু ছবিও। বিশেষ দিন ছাড়াও টিকেট মুল্য দিয়ে প্রতিদিনিই দেশি-বিদেশি পর্যটক ও দর্শনার্থীরা আসেন এখানে।
মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক জাদুঘর বিনামূল্যে প্রবেশ ফিতে পরিদর্শন করতে পেরে উচ্ছ্বসিত দর্শনার্থী ও শিশু-কিশোররা।
দর্শনার্থী রেহানা পারভীন সুমি বলেন, ফেসবুকে দেখেছি বঙ্গবন্ধু সেতু পূর্ব আঞ্চলিক জাদুঘরে ৫ হাজারের বেশি বণ্যপ্রাণীর নমুনা সংরক্ষণ করা হয়েছে। তাই দেখতে আসা হয়েছে। এক ছাদের নিচে বাঘ, সিংহ, হরিণ ও সাপসহ অন্যান্য বণ্যপ্রাণী দেখতে পেরে ভাল লাগছে। এরআগে কখনো এতগুলো প্রাণী দেখা হয়নি।
স্থানীয় বাসিন্দা হাসান মাহমুদ বলেন, প্রতিদিনই অসংখ্য পর্যটক ও দর্শনার্থীরা আসে। তাছাড়া বিশেষ দিন বা দিবসে জাদুঘর কর্তৃপক্ষ শিশু, কিশোরসহ জনসাধারণের জন্য বিনামূল্যে প্রবেশ ফি করায় আরও বেশি সংখ্যক লোকজন আসে। তবে, সবধরণের মানুষের জাদুঘর পরিদর্শনে সহজ করলে আরও দর্শনার্থীরা জাদুঘর দেখতে আসবে।
বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা বলেন- বিশেষ দিনগুলোতে বিনামূল্যে সকলের জন্য জাদুঘর দেখার উদ্যোগ নিয়ে থাকে কর্তৃপক্ষ। যাতে করে সাধারণ মানুষ জাদুঘর দেখার সুযোগ পায়। জাদুঘরে প্রায় ৫ হাজারের অধিক বণ্যপ্রাণীর নমুনাসহ প্রচীনকালে কৃষিকাজে ব্যবহৃত নানা ধরণের সরঞ্জাম আছে। এসবের সঙ্গে শিশু-কিশোররা পরিচিত হতে পারবে।
ওজি
