নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে ২১ দিন ব্যাপী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ৭ম ধাপ এর সমাপনীর দিনে সনদপত্র বিতরণ করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ ইব্রাহিম খলিল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মাসুদুর রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আলমগীর হোসেন ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার। প্রশিক্ষণে জেলার ১২ টি উপজেলা থেকে ১৩০ জন ভিডিপি সদস্য অংশ নেয়।
ওজি
