ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরের ভূঞাপুর ও ঘাটাইল উপজেলার মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীবৃন্দের সম্মিলিত উদ্যোগে দোয়া মাহ‌ফি‌ল ও ইফতারের আয়োজন করা হ‌য়ে‌ছে।

 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকে‌লে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভবনের সাম‌নে শিশু পার্কে আলোচনা সভা ও ইফতার মাহফিলের অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

 

আলোচনা সভায় ভারই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন, টাঙ্গাইল ২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, পৌরসভার সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি, সুশাসনের জন্য নাগরিক সুজনের উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ, ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, পৌর প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হাসান, নিকরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, অর্জুনা পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবি, টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, ভূঞাপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুছ ছোবাহান, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মহীউদ্দিন, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধানশিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান, সাংবাদিক মাসুদুল হাসান প্রমুখ।

 

এছাড়াও ভূঞাপুর ব্লাড ব্যাংক, প্রতিভা যুব ও ছাত্র সংঘ, মানবতার সেবায় আমরা ফাউন্ডেশন, ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর, ঘুড়ি ফাউন্ডেশনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর কর্মীবৃন্দ, ভূঞাপুর ও ঘাটাইলের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক, সহকারি শিক্ষক ও ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীবৃন্দ সহ সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

 

ও‌জি