নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মহাসড়কে চলাচল করা কয়েকটি পরিবহনের কাগজপত্র সঠিক না থাকায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রাবনা বাইপাস এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুহাইমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় তিনটি বাসের কাগজপত্র সঠিক না থাকায় সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) টাঙ্গাইলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ গোলাম সরোয়ারসহ আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহাইমিনুল ইসলাম জানান, জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি বাস সঠিক কাগজ পত্র না দেখানোর কারণে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ওজি/প্রটা
