ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্য দুরীকরণ ও জাতীয়করণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষকরা। এসময় শিক্ষা সংস্কার কমিশন ও শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখার দাবী জানানো হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। শিক্ষা উপদেষ্টা বরাবর লেখা একটি স্মারকলিপি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের হাতে তুলে দেয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক মাওলানা আব্দুস সোবাহান, আসাদুজ্জামান, নজরুল ইসলাম, অর্চনা শর্মা ও মাজহারুল ইসলাম তালুকদার প্রমুখ।
ওজি/প্রটা

