ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি ) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন ঘাটাইল উপজেলা শাখা উক্ত আলোচনা সভার আয়োজন করে। আলোচনা
সভায় প্রধান অতিথী ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের কেন্দ্রিয় কমিটির মহাসচিব আলহাজ্ব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী।
আরো পড়ুন- ভূঞাপুরে শিক্ষার্থীদের কাছে গাইড বই বিক্রি করতে কোম্পানীর সাথে মাদরাসা সমিতির চুক্তি!
মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী বলেন, মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। তাই সকল শিক্ষকদের ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার মান উন্নয়নে কাজ করতে হবে। গত ফ্যাসিষ্ট সরকার মাদরাসা শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করেছিল। জুলাই-আগষ্টের ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিষ্ট সরকারের পতনের পর আমাদের সুযোগ হয়েছে সকল প্রকার বৈষম্য দুর করে মাদরাসা শিক্ষার গুনগত মান উন্নয়ন করার। তিনি তার বক্তব্যে জুলাই-আগষ্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান।
সভায় বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ এজহারুল হক।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আতিকুর রহমান, মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা মোঃ আমিনুল ইসলাম, মাওলানা ইউসুফ আলী, প্রভাষক হামিদুল ইসলাম, মৌলভী মীর ফজলুল করিম, মাওলানা লিয়াকত আলী তালুকদার প্রমুখ। সভা পরিচালনা করেন খলিলুর রহমান,মোঃ শফিউল আলম ও রাসেল সরকার। সভায় উপজেলার সকল মাদ্রাসার শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ওজি/প্রটা

