ভূঞাপুর প্রতিনিধি: বর্তমান সরকারের উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়া এবং এই উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে ৫২ ফিট নৌকার আদলে মঞ্চে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ ।

 

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্মরণ দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।

 

ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, গোপালপুর পৌরসভার মেয়র মোঃ রকিবুল হক ছানা, গোপালপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ভূঞাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফ হাসান, মোঃ মনিরুজ্জামান, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খোকা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী মোল্লা, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শাপলা, নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক মাসুদ, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান তালুকদার, ধোপাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার হিরা, হাদিরা ইউনিয়নের চেয়ারম্যান বিলকিস জাহান, ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল বাছেদ মন্ডল, অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদল, গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন জিন্নাহ, গোপালপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ওয়াহিদুজ্জামান রিপন প্রমুখ।

 

এছাড়া গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ পুলিশ, মোঃ আমিন মন্ডল, ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ আকন্দ বাদশাসহ গোপালপুর ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

ওজি