কালিহাতী সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে পরকীয়ায় আসক্ত তিন সন্তানের জননী বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন। তিন দিন ধরে ওই নারী পরকীয়া প্রেমিক আবুল হোসেনের বাড়িতে অবস্থান করছেন।

 

গত শনিবার (১৪ অক্টোবর) থেকে উপজেলার এলেঙ্গা পৌরসভার হিজুলী গ্রামের আব্দুল হালিমের ছেলে পরকীয়া প্রেমিক আবুল হোসেনের বাড়িতে অবস্থান করছেন তিনি। তবে পরকীয়া প্রেমিক এলাকা ছেড়ে পালিয়েছেন। আবুল হোসেন ওয়ালটন কোম্পানিতে কর্মরত রয়েছেন।

 

  • ভুক্তভোগী নারী জানান, প্রায় সাত বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে। এখন বিয়ের কথা বললে আবুল হোসেন নানা তালবাহানা করছে। এখন কোনো উপায় না পেয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান করছি। আবুল হোসেন গা ঢাকা দিয়েছেন।

 

স্থানীয় কাউন্সিলর মুক্তার আলী জানান, ছেলের সাথে ওই নারীর ঘটনার বিষয়ে মিমাংসা করে দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়নি। তবে চেষ্টা চলছে।

 

কালিহাতী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান শেখ জানান, বিষয়টি নিয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ওজি