কালিহাতী সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গার নিউ ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি বন্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেয়া হয়েছে।

 

সোমবার (১৬ অক্টোবর) স্থানীয় সাংবাদিক সাব্বির আহমেদ আব্বাসী অবৈধভাবে বালু উত্তোলণ ও বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন।

 

এতে তিনি উল্লেখ করেন, নিউ ধলেশ্বরী নদীর ভাবলা হাকিমপুর এলাকায় ধলাটেংগর গ্রামের অসিম উদ্দিন ও তার সহযোগীরা প্রভাব খাটিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছে। এই বালু খেকোরা এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু সড়কটি চারলেনে উন্নতি করার নামে বাইরে বিক্রি করছে বালু। নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বালু উত্তোলণের ফলে স্থানীয় বসতবাড়ীসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে অবগত করার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের কয়েক ঘন্টা পরেই আবার অবৈধ বালু উত্তোলন ও বিক্রি শুরু হয়।

 

ওজি