নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে পাওনা টাকা চাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলয় আব্বাস আলী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার বড় ভাই আক্তার হোসেন আহত হয়েছে।
নিহত আব্বাস আলী উপজেলার বেড়ী পটল গ্রামের মৃত কাশের আলীর ছেলে।

 

বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বেড়ী পটল গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়। এরআগে মঙ্গলবার দুপুরে আব্বাস ও তার ভাই আক্তারের উপর হামলার ঘটনা ঘটে।

 

নিহতের স্বজনরা জানান, মোবাইল বিক্রির দুই হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে টাঙ্গাইল সদর থানার কাকুয়া ইউনিয়নের পৌলী গ্রামের নুরুর ছেলে সোহেল ও তার মেয়ের জামাই মমিন মঙ্গলবার দুপুরে আব্বাসদের বাড়িতে যান। পরে তারা আব্বাস আলীকে চাপাতি ও লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এসময় তার বড় ভাই আক্তার হোসেন এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়। এতে আব্বাসের মাথায় সেলাই করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এছাড়া তার ভাই আক্তারকে হাসপাতাল ভর্তি করা হয়। এর একদিন পর বাড়িতে মৃত্যু হয় আব্বাসের।

 

কালিহাতীর মগড়া ফাঁড়ির ইনচার্জ মাইমুল ইসলাম বলেন, লাশের সুরুতহাল করা হয়েছে। মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

 

ওজি