ধনবাড়ী সংবাদদাতা: ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর বিএনপি-জামায়াতের হামলার প্রতিবাদে সমাবেশ করেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।
ধনবাড়ী পৌরসভার হলরুমে জাতীয় প্রেসক্লাব এর উদ্যোগে ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ ও সাংবাদিকদের ওপর বিএনপি-জামায়াতের হামলার প্রতিবাদে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির ছিলেন, ধনবাড়ী পৌরসভা মেয়র মনিরুজ্জামান বকল।
আরো পড়ুন- সাংবাদিকদের উপর হামলা; মধুপুরে প্রতিবাদ সভা
সমাবেশে সাংবাদিকরা বলেন, ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে বিএনপি-জামায়াত বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে হামলা, হাসপাতালে অগ্নিসংযোগ, পিটিয়ে পুলিশ হত্যা, গাড়িতে অগ্নিসংযোগ, দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনসহ অমানবিক ও বর্বরোচিত নারকীয় তান্ডব চালিয়েছে।
ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন সাংবাদিক শহিদুল ইসলাম ও মোশারফ হোসেন প্রমুখ।
ওজি
