জহিরুল ইসলাম মিলন, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজে নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতান আহম্মেদের যোগদানের পর কলেজের অবকাঠামোতে উন্নয়নের ছোঁয়া মেলেছে। সংস্কার করা হচ্ছে পুরনো ভবনগুলো।

 

জানা গেছে, ১৯৬৭ সালে স্থাপিত ধনবাড়ী সরকারি কলেজের ছোট বড় ছয়টা ভবন রয়েছে। জেলার ৩য় বৃহত্তম কলেজ হিসেবে পরিচিত ধনবাড়ী সরকারি কলেজ। যার বিভিন্ন জটিলতা এবং সেগুলো  সংস্কার বা মেরামত করা হচ্ছে। কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতান আহম্মেদ যোগদান করার পড় কলেজের নির্মিত সকল ভবন, অফিস কক্ষ, শ্রেণী কক্ষ,টিচার্স রুমের গোল টেবিল, লাইব্রেরি টয়লেট, কলেজ চত্বরের বাউন্ডারি, কলেজ ক্যান্টিন ইত্যাদি পুনরায় নতুন নতুন পেয়েছে। নতুন অধ্যক্ষের যোগদানের পড় বিভিন্ন জটিলতার মধ্যে দুই মাসেই কলেজের পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে। কলেজের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধির জন্য তিনি সকল শিক্ষার্থীকে ক্লাস করা বাধ্যতামুলক করেছেন। এছাড়া কলেজে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকানো, কলেজ চলাকালীন সময়ে অযথা আড্ডা না দেয়ার ব্যাপারে নিচ্ছেন কড়া ব্যাবস্থা।

 

  • কলেজের শিক্ষার্থীরা জানান, নতুন অধ্যক্ষ স্যার ও ইউএনও স্যারের আন্তরিক প্রচেষ্টার কারণে কলেজে উন্নয়ন কাজ হয়েছে। এতে লেখাপড়ার মান বেড়েছে।

 

এদিকে কলেজের সার্বিক অবকাঠামো উন্নয়ন কাজ দ্রুত সময় শেষ করা ও শিক্ষা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন তদারকি কমিটি গঠন করা হয়েছে।

 

ধনবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ সুলতান আহম্মেদ বলেন, যোগদানের পর কলেজে অবকাঠামোর জীর্ণ অবস্থা দেখেছি। এখানকার বিল্ডিং অনেক পুরনো। শিক্ষার্থীদের ক্লাসের ভালো সুবিধা ছিল না। তাই এই কলেজের উন্নয়নের জন্য একটি দীর্ঘ পরিকল্পনা করা হয়েছে। কলেজ অডিটোরিয়াম বড় করা ও কলেজের নিজস্ব অর্থায়নে ছাত্রাবাস তৈরির পরিকল্পনা রয়েছে।  কলেজে বাজেট বিপুল পরিমাণ বাজেট রয়েছে। খুব অল্প সময়ের ভিতরেই উন্নয়নমুলক সকল কাজ সম্পন্ন করা হবে।

 

তিনি আরও বলেন, একজন শিক্ষক হিসেবে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়নের একটি দীর্ঘ পরিকল্পনা রয়েছে আর তা বাস্তবায়ন করতে এখানকার শিক্ষক মহল ও সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

 

ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধনবাড়ী সরকারি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আসলাম হোসাইন বলেন, সব মিলিয়ে কলেজের এমন উন্নয়নমূলক কার্যক্রমে কলেজে কর্মরত শিক্ষকবৃন্দ সকলেই খুশি। কলেজকে আধুনিকায়ন ও উন্নত করার জন্য দীর্ঘ পরিকল্পনা রয়েছে। অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।

 

ওজি