সখীপুর সংবাদদাতা: টাঙ্গাইলের সখীপুৃরে একসঙ্গে ৭টি সড়কের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের খোলাঘাটা বাজারে ওই ইউনিয়নের সাতটি সড়কের উদ্বোধন করেন তিনি।
দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকনুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা রাজিক, প্রিন্সিপাল আলীম মাহমুদ, সহ সভাপতি একেএম আতিকুর রহমান আতোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ , ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এসএম সাইফুল ইসলাম শাফলু প্রমুখ।
ওজি
