ধনবাড়ী সংবাদদাতা:  টাঙ্গাইল ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

 

শুক্রবার (১৭ নভেম্বর) আনন্দ ভুবন পার্কে ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলনের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এ সময় বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক জীবন মাহমুদ শক্তি, দেলোয়ার হোসেন, রাম চন্দ্র ঘোষ ।

 

এসময় সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয় জীবন মাহমুদ শক্তি (দৈনিক আজকের জামালপুর) সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম হাই, সহসভাপতি মোহাম্মদ ইমাম হাসান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন ( দৈনিক খবর পত্র) সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ, মো: মুশাররফ হোসেন, তথ্য ও দপ্তর সম্পাদক রাম চন্দ্র ঘোষ,  প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো: দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সুবর্ণা আক্তার  ধর্ম বিষয় সম্পাদক রনি, কার্যকরী সদস্য মো: ফিরোজ আলম।

 

সম্প্রতি ধনবাড়ী উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভায় জীবন মাহমুদ শক্তিকে সভাপতি, জহিরুল ইসলাম মিলন কে সাধারণ সম্পাদক ঘোষণা করে তাদেরকে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য দায়িত্ব দেওয়া হয়। এরই প্রেক্ষিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

ওজি