নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে লোকাল কমিউটার ট্রেনে আগুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

 

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম ও নাজমুল ইসলাম। তাৎক্ষনিকভাবে তাদের ঠিকানা পাওয়া যায়নি।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ বলেন, তাদের জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর রাতে টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় টাঙ্গাইল রেলস্টেশন সহকারি মাস্টার তরিকুল ইসলাম বাদি হয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেন।

 

ওজি