মুশফিকুর মিল্টন : টাঙ্গাইলের কালিহাতীতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি ) প্রকল্প ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম পর্যায়ের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে শনিবার ( ১৮ নভেম্বর ) সকালে উপজেলার বাংড়া ইউনিয়নের মকবুল তালুকদারের বাড়ি হতে বাদল দাসের বাড়ি পর্যন্ত রাস্তার প্রকল্পের আওতায় প্রথম পর্যায় ৩০ জন নারী-পুরুষ দিনমজুর নিয়ে ৪০ দিনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

 

এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন সরকার , বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন সরকার জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ১ম পর্যায়ের কাজের উদ্বোধন করা হয়েছে।

 

এতে উপকারভোগীর সংখ্যা ৩০ জন্য, বরাদ্দ ৪,৮০,০০০, প্রতিদিন প্রতি শ্রমিক পাবে ৪০০ টাকা। কাজ চলবে ৪০ দিন পর্যন্ত।

 

ওজি