সোলায়মান, নাগরপুর সংবাদদাতা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কিনেছেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।
রবিবার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয় হতে মনোনয়ন ফরম নেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব। বিষয়টি তার স্বজন ও কর্মীসমর্থকরা জানিয়েছেন।
ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিবের স্বজনরা জানান, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার রাকিবকে এবার টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে নৌকার মনোনয়ন দিয়ে অবহেলিত নাগরপুর-দেলদুয়ারের সেবা করার সুযোগ দিবেন। প্রধানমন্ত্রীর হাত ধরে নাগরপুর-দেলদুয়ারের উন্নয়ন দৃশ্যমান। রাকিব নাগরপুর-দেলদুয়ারবাসীর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন অবহেলিত মানুষের কাছে। তৃনমূল আওয়ামী লীগকে তিনিই সুসংগঠিত রেখেছেন। তাই টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ব্যারিস্টার রাকিবের বিকল্প এখনো তৈরি হয়নি। সাধারণ জনগণের উন্নয়নের রুপকার,যুব সমাজের আইকন, মেহনতী মানুষের প্রাণ, ব্যারিস্টার রাকিবকে নৌকা মার্কা প্রতিক প্রদান করে নাগরপুর-দেলদুয়ারের উন্নয়ন অব্যাহত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাচ্ছি।
এদিকে ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব আওয়ামী লীগের মনোনয়ন ক্রয় করার খবরে এলাকায় আনন্দের বন্যা বইছে।
ওজি
