নিজস্ব প্রতি‌বেদক: ট‌াঙ্গাইলের ভুঞ‌াপু‌রে সোনালী ব‌্যাংক গো‌বিন্দাসী শাখায় ম‌্যা‌নেজার কর্তৃক সঞ্চয়প‌ত্রের টাকা আত্মসা‌তের ঘটনায় এলাকায় মাইকিং করার ঘটনায় ব‌্যাং‌কে পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। প‌রে ভুক্ত‌ভোগী গ্রাহকরা এক‌ত্রিত হ‌য়ে ইউএনও’র কা‌ছে প্রতিকার চে‌য়ে অ‌ভি‌যোগ ক‌রে।

 

সোমবার (২০ নভেম্বর) দুপু‌রে সোনালী ব‌্যাং‌কের অর্ধশতা‌ধিক গ্রাহক উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার কা‌ছে অ‌ভি‌যোগ ক‌রেন। প‌রে কার্যাল‌য়ের সামন‌ে সমা‌বেশ ক‌রে। এতে নেতৃত্ব দেন গো‌বিন্দাসী ইউপি চেয়ারমান দুলাল হোসেন চকদা‌র।

 

এরআগে র‌বিবার (১৯ ন‌ভেম্বর) গো‌বিন্দাসী এলাকায় মাইকিং ক‌রে এক‌ত্রি হওয়ার জন‌্য ইউপি চেয়ারমান দুলাল হোসেন চকদা‌রের গরুর ফা‌র্মে আসার আহ্বান জানান।

 

আরো পড়ুন-

ভূঞাপুরে সোনালী ব্যাংকের গ্রাহকের সঞ্চয়পত্রের কোটি টাকা আত্মসাৎ ম্যানেজার বরখাস্ত

 

এদি‌কে এলাকায় মাইকিং ক‌রে গ্রাহক‌দের একত্রিত করার ঘটনায় ব‌্যাংক কর্তৃপক্ষ নিরাপত্তা চাওয়ায় সোনালী ব‌্যাংক গো‌বিন্দাসী শাখার সাম‌নে পু‌লি‌শ মোতা‌য়েন করা হয়।

 

ভুক্ত‌ভোগী গ্রাহকরা জানান, ব‌্যাং‌কের ম‌্যা‌নেজার শ‌হিদুল ইসলাম ৫ কো‌টির বে‌শি টাকা আত্মসাত ক‌রে‌ছেন দীর্ঘদিন হল। এখনও টাকা ফেরত পা‌চ্ছি না। ওই ম‌্যা‌নেজারও প্রকা‌শ্যে ঘু‌রে বেরা‌চ্ছে। ব‌্যাংক কর্তৃপক্ষ টাকা ফেরত দেয়াসহ ম‌্যা‌নেজা‌রের বিরু‌দ্ধে কোন ব‌্যবস্থা নেয়‌নি।

 

সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখা ম্যানেজার ফিরোজ আহম্মেদ জানান, এলাকায় মাইকিং ঘটনায় ব‌্যাংক অ‌নিরাপদ হওয়ায় নিরাপত্তা চাওয়া হয় পু‌লি‌শের কা‌ছে। প‌রে ব‌্যাং‌কে পু‌লিশ মোতা‌য়েন করা হয়।

 

গো‌বিন্দাসী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারমান দুলাল হোসেন চকদা‌র ব‌লেন, গ্রাহক‌দের এক‌ত্রিত হওয়ার জন‌্য এলাকায় মাইকিং করা হ‌য়ে‌ছিল। টাকা না পে‌য়ে গ্রাহকরা হতাশ। সকল‌ গ্রাহক গি‌য়ে ইউএনও‌কে জানি‌য়ে‌ছেন। তি‌নি ব‌্যবস্থা নেয়ার আশ্বাস দি‌য়ে‌ছেন।

 

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হে‌া‌সেন ব‌লেন, গ্রাহকরা তা‌দের সঞ্চয়প‌ত্রের টাকা আত্মসা‌তের বিষয়‌টি নি‌য়ে অ‌ভি‌যোগ দি‌য়েছেন। বিষয়‌টি আমরা গুরুত্ব দেয়া হবে।

 

ও‌জি