নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে লাইনচ্যুত হওয়ার রংপুর এক্সপ্রেস ট্রেনটির ক্ষতিগ্রস্থ বগি ৯ঘন্টার পর সরিয়ে নেয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০ টায় ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইচ্যুত বগি উদ্ধার করতে আসে। এসময় উদ্ধারকারী রিলিফ ট্রেনটির ক্রেনের ভুম বিকল হওয়ায় উদ্ধার কাজ ব্যহত হয়।
ক্ষতিগ্রস্থ ট্রেন উদ্ধারে লাইভ দেখতে এখানে ক্লিক করুন
পরে ম্যনুয়ালীভাবে লাইনচ্যুত ট্রেনটির বগির চাকাসহ রেল লাইনে উঠানো হয়। পরে ওই বগিটি রেলওয়ের শ্রমিকরা ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যাওয়ার পর সেটি ক্রেন দিয়ে ঘারিন্দা স্টেশনে টেনে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুর দুইটায় রংপুর এক্সপ্রেস ট্রেনটির অন্যান্য বগিগুলো সড়িয়ে নেওয়া হয়।
আরো পড়ুন- টাঙ্গাইলে রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত যোগাযোগ বিচ্ছিন্ন

রেলওয়ে সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর পৌন ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিলো। দুপুর দুইটার দিকে লাইনচ্যুত ট্রেনটি অপসারস করা হয়েছে। উদ্ধার কাজ শেষ হওয়ার ৯ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টা ৪০ মিনিটে দিকে সদরের বেতর এলাকায় পৌছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিলো। দুপুর দুইটার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ওজি
