দেলদুয়ার সংবাদদাতা: টাঙ্গাইলের দেলদুয়ারে ওয়ার্ডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়কে নির্বাচনী অফিস হিসেবে উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (১লা ডিসেম্বর) বিকেলে উপজেলার ডুবাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড ডুবাইল চৌরাস্তায় উপজেলার প্রথম নির্বাচনী কার‌্যালয়ের উদ্বোধন করেন টাঙ্গাইল- ৬, (দেলদুয়ার- নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম (টিটু)। পরে সেখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

ডুবাইল ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম মিয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ফজলুল হক, ডুবাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, উপজেলা আওয়ামীলীগের সহ-সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মাসুদ খান, উপজেলা আওয়ামী লীগ সহ সম্পাদক ও ডুবাইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রমূখ।

 

এসময় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা ও মতবিনিময় করেন।

 

 

ওজি