নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসানুল বাশার, টাঙ্গাইলের আঞ্চলিক কার্যালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. উৎপল কুমার, টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের জেলা প্রশিক্ষণ অফিসার দুলাল উদ্দিন এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

 

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। প্রমুখ।

 

ওজি