নাগরপুর সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বটতলা এলাকা থেকে ২০ কেজি দুইশ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবায়িকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গতকাল শুক্রবার সন্ধ্যারাতে র্যাবের ময়মনসিংহ সদর ব্যাটেলিয়ানের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বাধীন দল তাদের আটক করে। এ সময় তাঁদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, সাংবাদিকতার পরিচয়পত্র, দুইটি মোবাইল ফোন ও নগদ এক লাখ ২০ হাজার ৯শ টাকা উদ্ধার করেন তারা।
গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার মেহারী গ্রামের শফিকুল ইসলামের ছেলে দ্বীন ইসলাম (৩৪) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ী পূর্বপাড়া গ্রামের তাহের মিয়ার ছেলে তমিজ উদ্দিন স্বপন (২৩)। এদের মধ্যে দ্বীন ইসলাম দৈনিক সূর্যোদয় পত্রিকা ও অল ইনডিয়া নিউজ নামের অনলাইন পোর্টালের পরিচয়পত্র বহন করছিলেন।
উপ-পরিচালক আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ০৫ কেজি ২০০ গ্রাম গাঁজা, ০১ টি পুরাতন ঞঙণঙঞঅ প্রাইভেটকার, ০২ টি মোবাইল ফোন ও নগদ এক লক্ষ বিশ হাজার নয়শত টাকা উদ্বার করা হয়। এদিকে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বেলাব গ্রামের হানিজ মিয়ার ছেলে বিল্লাল হোসেনের শশুরবাড়ী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটায় মাটির নিচে পুতে রাখা ১৫ কেজি গাজা উদ্ধার করা হয়। এই মাদক কারবারির সাথে জড়িত বিল্লাল হোসেন ও নাগরপুর থানার গয়হাটা গ্রামের গফুর মৃধার ছেলে নান্নু মৃধা (৬৬) পালিয়ে যেতে সক্ষম হন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তৌ/প্র
