নিজস্ব প্রতিবেদক: সমন্বিত উদ্যোগে এদেশের বাজার ব্যবস্থায় অবশ্যই পরিবর্তন আনা হবে। এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে নিত্যপণ্য। নির্বাচনী ইশতেহারে প্রথমেই ছিল দ্রব্য মূল্যকে যৌক্তিক পর্যায়ে নিয়ন্ত্রণে রাখাটা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

 

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সর্বস্তরের জনগণ আয়োজিত এক নাগরিক সংর্বধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

বানিজ্য প্রতিমন্ত্রী টিটু বলেন, টিসিবি কার্ডের মাধ্যমে আসন্ন রমজান মাসে এক কোটি পরিবারকে খাদ্য পণ্য সরবরাহ করা হবে। ওই পরিবারের সকল সদস্য এই সুবিধা ভোগ করবে, শুধু রমজান মাসেই নয়, বছরের বার মাসই সাধারণ মানুষের মাঝে টিসিবি কার্ডের মাধ্যমে খাদ্য পণ্য সরবারহ করা হবে। পণ্যের সরবারহ যদি পর্যাপ্ত থাকে, তবে কোন সিন্ডিকেট খাদ্যপণ্য মজুদ করতে পারবে না।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপত্বিতে নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সন্ধ্যানী লাইফ ইনসুরেন্স কোম্পানির চেয়ারম্যার মুজিবুল ইসলাম পান্না, ভারপ্রাপ্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান আনিস, নাগরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন,বীরমুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহসানুল কবীর মুকুল, গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল হক প্রমুখ।

 

ওজি/প্র