ছবি: প্রতিদিনের টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভভানই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ সময় উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান প্রমুখ।