ছবি: প্রতিদিনের টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলজের ১১৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩১ জানুয়ারি) বিদ্যালয় মাঠে ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করনে, বিদ্যালয় পরচিালনা পরিষদের সভাপতি ও বল্লা ইউনয়িন পরষিদের সাবকে চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির।

 

বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশিদুল হাসান লাভলু, বল্লা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সরোয়ার হোসেন আনিছ, শিক্ষক মোশারফ হোসেন, বল্লা ইউপি সদস্য নাসিমা আক্তার রুনু, আবু বক্কর, মো. আলী হোসেন, আছির উদ্দিন, জিয়াউর রহমান প্রমুখ।