ফাইল ছবি, সংগৃহীত।

অনলাইন থেকে: টঙ্গীতে শুরু হওয়া ইজতেমা ময়দানে হৃদরোগে আক্রান্ত হয়ে আরও তিন মুসুল্লির মৃত্যু হয়েছে । এ নিয়ে প্রথম পর্বে ৬ মুসুল্লির মৃত্যু হলো।

 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মারা যাওয়া মুসল্লিরা হলেন- জামালপুরের পাকুল্লা গ্রামের হযরত আলীর ছেলে মো. ম‌তিউর রহমান (৫৫), নেত্রকোণার বুরিজুরি দুগিয়া এলাকার বাসিন্দা এখলাস মিয়া (৭০) ও ভোলার গোলি গ্রামের নজির আহমেদের ছেলে মো. সাহালম (৬০)।

 

হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে জানান, মৃত্যুবরণ কারীদের মধ্যে মতিউর রহমান শ্বাসকষ্ট জনিত রোগে, হৃদরোগে আক্রান্ত হয়ে এখলাস ও সাহালম মারা যান। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নেত্রকোনার কুনিয়া কুমড়ি এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৭০)।

 

শুক্রবার বাদ ফজর ইজতেমা ময়দানে মারা যাওয়া মুসল্লিদের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাযার পর লাশ তাদের স্বজনরা নিয়ে যায়।