ছবি: সংগৃহীত।

উপজেলা প্রতিনিধি, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই রাইস মিলকে এক লাখ টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ টাঙ্গাইল অধিদপ্তর।

 

সোমবার (৫ ফেব্রুয়ারি) ঘাটাইল উপজেলায় কদমতলী ও আঠারদানা এলাকায় এ অভিযান চালানো হয়।

 

জানা যায়, লাইসেন্স ব্যতীত অবৈধ্য প্রক্রিয়ায় ধারণ ক্ষমতার অতিরিক্ত চাল মজুদ, বিভিন্ন ব্রান্ডের প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় উপজেলার কদমতলী নিউ কাকুলী রাইসমিলকে ৬০ হাজার টাকা ও আঠারদানা এলাকায় ধলেশ্বরী এগ্রো ফুড মিলসকে ৪০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

 

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে পরিচালিত তদারকিমূলক অভিযানে সহায়তা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম। এ অভিযানে সহায়তা করেন টাঙ্গাইল জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।