ছবি: প্রতিদিনের টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে দাখিল-এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিরাজকান্দী দাখিল মাদরাসার উদ্যোগে মাদরাসা মাঠ প্রাঙ্গণে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সিরাজকান্দী মাদরাসার সুপার কদ্দুস মিঞার সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মাদসারার সভাপতি মুহাম্মদ আব্দুল মোমেন সরকার, বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় ইউপি সদস্য মোনায়েম হোসেন মোন্নাফ। এছাড়া অভিভাবক সদস্য আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এদিকে, উপজেলার নিকরাইল পলশিয়া রানী দিনমনী উচ্চ বিদ্যালয়েও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একই দিন সকালে বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ সময় বিদ্যালয়ের সভাপতি চাঁন মাহমুদ তালুকদারের সভাপতিত্বে অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ আব্দুল মতিন সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান প্রমুখ।