নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে সুধীজন ও সামাজিক সেবামূলক সংগঠনের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুজন-সুশাসনের উপজেলা শাখা’র সভাপতি মির্জা মহীউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রতিদিনের টাঙ্গাইল’র সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সহ-সভাপতি আব্দুল আলীম আকন্দ, শিক্ষক আব্দুস ছালাম, মনিরুজ্জামান বাবু, দি-হাঙ্গার প্রজেক্টের সমন্বয়ক আব্দুল সালাম, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ফরমান শেখ, ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর প্রতিষ্ঠাতা সভাপতি কামরান পারভেজ ইভান, প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের সভাপতি রেজওয়ানুল করিম রানা, যমুনা পাড়ের জনগণের সাধারণ সম্পাদক আল-আমিন সানি প্রমুখ।
মতবিনিময় সভার আয়োজন করেন- সুজন-সুশাসনের জন্য নাগরিক, দি-হাঙ্গার প্রজেক্ট, ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়, অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের টাঙ্গাইল, সামাজিক সংগঠন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর, প্রতিভা যুব ও ছাত্র সংগঠন, যমুনা পাড়ের জনগণ, সেবক টাঙ্গাইল, ঘুড়ি ফাউন্ডেশন, ভূঞাপুর ব্লাড ব্যাংক। এতে অংশ নেন- উপজেলার বিভিন্ন পর্যায়ের সুধীজন ছাড়াও সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।
