নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নিরাপত্তার বালাই তৈরি না করে ভবন নির্মাণের কাজ করায় ঝুঁকি ও মৃত্যুফাঁদ বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড়। এতে নির্মাণাধীন আসবাবপত্র পড়ে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। নিরাপত্তা বেষ্টনী তৈরি না করেই বিন্দুবাসিনী গার্লস স্কুল পুকুরপাড় রোডে তৈরি হচ্ছে বহুতল ভবন। সম্প্রতি একজনের মৃত্যু হয়েছিল। পরে সেই ঘটনা টাকার বিনিময়ে হয়েছে মীমাংসা করা হয়েছে।
এদিকে একাধিক মানুষের ওপরে ফেলেছে ইট, কাঠ,বাঁশ, রড, সিমেন্ট নির্মাণ সামগ্রী তবু টনক নড়েনি ভবন কর্তৃপক্ষের। প্রভাব খাটিয়ে মানুষের নিরাপত্তার কথা চিন্তা না করেই কাজ করছে ভবনটির।
চিত্রশিল্পী রাজন বলেন, আমি ভবনটির পাশের স্কুলের দেয়ালে ছবি আঁকছিলেলাম এসময় আমার ওপরে একটি ইট পরে একটুর জন্য প্রাণে বেঁচে যাই।
পাশের ভবন শিশুদের স্কুল। নওশাদ রানা সানভী স্কুলটির পরিচালনা করেন। তিনি বলেন নির্মাণ সামগ্রী ফেলে নিয়মিত অত্যাচার করছে ভবনটি থেকে । শিশু ও অভিভাবকদের ওপরে নির্মাণ সামগ্রী ফেলে বারবার। অভিযোগ জানালেও তোয়াক্কা করেনা। এছাড়া স্কুল ভবেনের মালিকের স্ত্রীর ওপরেও রড পড়েছে ও নির্মাণ সামগ্রী ফেলে স্কুলের জানালাও ভেঙ্গেছে একাধিক বার।
সাইট ইঞ্জিনিয়ার আবুল কালাম বলেন, শ্রমিকের গাফিলতিতে এধরনের ঘটনা ঘটেছে শ্রমিক পরির্বতন করে কাজ করব। আজ কাজ বন্ধ করে দিয়েছি।
ভবনের মালিক পক্ষ শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুল খালেক বলেন, সেপ্টি দেয়া আছে আরো সতর্ক ব্যবস্থা নেয়া হবে । এর আগে শ্রমিক মারা গিয়েছে ওটা তাদের ভুলের কারনে।
