ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসা শিক্ষককে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মাদরাসা শিক্ষক সমিতি।

 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জমিয়তে মুদারেচ্ছিন উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

 

আরো পড়ুন- ফলোআপ: ভূঞাপুরে শিক্ষক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা স্ত্রীর

 

উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি আফসার আলীর সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুছ ছোবহান, আব্দুর রউফ তালুকদার, নূরুল হুদা, আতিকুর রহমান, শরিফুল ইসলাম, নূরুন্নবী, মাহবুব আলম, মাজহারুল ইসলাম প্রমুখ। পরে মানববন্ধনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম।

 

উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামে পাওনা টাকার জেরে জাহানারা ওরফে জয়নব বেগম ও তার স্বামীসহ কয়েকজন মিলে শিক্ষক আব্দুল হককে খুন করে নিজ বাড়ির নিজ ঘরের সামনে পুঁতে রাখেন। এরপর পরেদিন শুক্রবার জাহানারার বাড়ি বালুর নিচ থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে।

 

আরো পড়ুন- ভূঞাপুরে শিক্ষককে হত্যার পর বালু চাপা; প্রেমিকাসহ তিনজন আটক

 

এ ঘটনায় ওইরাতেই শিক্ষককের স্ত্রী আয়েশা খাতুন বাদী হয়ে মামলা করেন। আসামীরা হলেন, জাহানারা ওরফে জয়নব বেগম, তার স্বামী আব্দুল বারেক, প্রতিবেশি ছবুর ও জাকির।

 

ওজি