নুর আলম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরের বিখ্যাত জমিদার হেমচন্দ্র চৌধুরী ও সামন্ত যুগের ইতিহাস নিয়ে লেখা’ হেমনগর জমিদারের একাল-সেকাল’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভূঞাপুর উপজেলার অর্জুনা হাজী ইসমাইল খাঁ কারিগরী কলেজ মাঠে আয়োজিত সপ্তাহব্যাপি বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সমাজ বিশ্লেষক ও প্রবন্ধকার বাদল মাহমুদ।

 

এতে উপস্থিত ছিলেন, কবি তরুন ইউসুফ, হেমনগর জমিদারের একাল-সেকাল বইটির লেখক গোপালপুর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের গোপালপুর সংবাদদাতা জয়নাল আবেদীন, বইয়ের প্রকাশক এবং গ্রাম প্রকাশনীর কর্ণধার আব্দুর সাত্তার খান, অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের টাঙ্গাইল এর সম্পাদক ও গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, কবি ও ছড়াকার মামুন তরফদার, বনবিষয়ক গবেষক ও লেখক মোঃ কামরুল মোজাহিদ, শিক্ষক নেতা শামীম হোসেন, কবি ও ছড়াকার হারুন অর রশিদ হিটলার প্রমুখ।

 

ওজি