মো. নুর আলম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রত্যান্ত অঞ্চলে গিয়ে বিনামূল্যে শতাধিক শিশু ও অটিজম শিশুদের স্বাস্থ্যসেবা দিয়েছেন। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে খুশি স্থানীয়রা।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) ডা. বিদ্যুত চন্দ্র দেবনাথের আয়োজনে গোপালপুর পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আরো পড়তে এখানে ক্লিক করুন-
গোপালপুরে লম্বা দেহের অধিকারী আছর আলীর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলমের সভাপতিত্বে স্বাস্থ্য ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান। এসময় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিল্প ও বণিক সমিতি ও বন্ধু গোপালপুর নামের সংগঠনগঠনগুলো সার্বিক সহযোগিতা করেন। স্বাস্থ্যসেবা ক্যাম্পের সমন্বয়ক ছিলেন আলহাজ্ব মারুফ হাসান জামী।
- সেবা পাওয়া শিশুদের অভিভাবকরা জানান, ঢাকা থেকে বড় বড় সব ডাক্তাররা গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন। অথচ সমমানের চিকিৎসক দেখাতে ৬০০-১০০০ টাকা দিতে হয়। শুধু তাই নয় ক্লিনিকে ডাক্তার দেখানোর পর অনেক টেস্ট দেয়া হয় কিন্তু এখানে শিশুর বর্ণনা শুনে ওষুধ লিখে দিচ্ছেন। গরীব মানুষদের জন্য এই স্বাস্থ্যসেবা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার।

স্বাস্থ্যক্যাম্পে বাচ্চার খিচুনী, বয়স বৃদ্ধির সাথে কথা বলা কমে যাওয়া, বেশি কথা বলা, ভাঙচুর প্রবণতা, পড়াশোনায় অমনোযোগী, মোবাইল আসক্তি, অটিস্টিক শিশু এবং শিশুদের নিউরোলজিক্যাল সমস্যা জনিত রোগের চিকিৎসাসেবা দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নিউরোলজি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর গোপেন কুমার কুন্ডু, শিশু নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. বিকাশ চন্দ্র পাল, শিশু নিউরোলজিস্ট ডা. আব্দুল কুদ্দুস, ডা. ইসরাত জাহান নিগার এবং ডা. মোহাম্মদ আরবাব সরকার।
ওজি
