নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ধান খেতে ক্ষতিকর পোকা দমন ও কৃষকদের উদ্ধুদ্ধ করতে পাচিং উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রম্নয়ারি) বিকালে উপজেলার বাগবাড়ী এলাকায় এ উৎসব পালন করা হয়।
এসময় উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. মোখলেছুর রহমান, বিভিন্ন বস্নকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সোবহান আলী, মাসুদ মিয়া ও মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. মোখলেছুর রহমান বলেন, ‘ঢাকা অঞ্চলের আওতায় ড়্গতিকারক পোকা দমনে ও কৃষকদের উৎসাহ দিতে এই পার্চিং উৎসব পালন করা হয়েছে।’
