নিজস্ব প্রতি‌বেদক: টাঙ্গাইল ক‌মিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হ‌য়ে‌ছে। এতে বি‌চ্ছিন্ন হ‌য়ে‌ছে উত্তরাঞ্চলের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ।

 

বৃহস্প‌তিবার (৩০ ফেব্রুয়া‌রি) সকাল ৭টা ৪৫ মি‌নি‌টে দি‌কে বাসাইল উপজেলা সোনালিয়া দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘ‌টে। ট্রেন বিকল হওয়ার ঘটনায় ক‌য়েক‌টি স্টেশ‌নে বি‌ভিন্ন গ‌ন্তব্যের ট্রেন আটকা প‌ড়ে‌ছে।

 

এরআগে টাঙ্গাইল ক‌মিউটার ট্রেন‌টি ঘা‌রিন্দা স্টেশ‌ন থে‌কে ঢাকার উদ্দে‌শ্যে সকাল সা‌ড়ে ৭টার দি‌কে ছে‌ড়ে যায়।

 

মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া বলেন, টাঙ্গাইলের ঘা‌রিন্দা স্টেশন থেকে টাঙ্গাইল কমিউটার ট্রেন ছেড়ে আসে। ঘটনাস্থলে আসলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। ঢাকা থেকে রিলিফ ট্রেনের ইঞ্জিন আসছে। তারপর ট্রেনটি সরানো হলে চলাচল স্বাভাবিক হবে।

 

ও‌জি