নিজস্ব প্রতিবেদক, প্রটা : “বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।

 

বুধবার (৬মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন, টাঙ্গাইল বিএডিসির উপ-পরিচালক কৃষিবিদ সাইদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

 

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পাট অধিদপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ওজি