ঘাটাইল সংবাদদাতা: টাঙ্গাইলের ঘাটাইলে বাবা শিক্ষক হয়েও পরীক্ষার্থীর ছেলের জন্য প্রশ্ন ফাঁস করে তার মোবাইলে পাওয়ায় দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার উপজেলার ধলাপাড়া ইউনিয়নের চন্দন বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র নকল সরবরাহের অপরাধে এক শিক্ষক মোহাম্মদ আবু আসলামকে (৪৫) ২ বৎসরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান।
দন্ডিত আসলাম উপজেলার উত্তর ধলাপাড়া আব্দুল কদ্দুসের ছেলে। তিনি ধলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস জানান, চলতি বছরের ১৪ ফেব্রয়ারী অনুষ্ঠিতব্য, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হওয়ার আগেই সহকারী শিক্ষক মোহাম্মদ আবু আসলাম (৪৫) একটি চক্রের মাধ্যমে প্রশ্ন পত্র পেয়ে যায়। পরে প্রশ্নের উত্তর লিখে মোবাইলে ছেলের জন্য পরীক্ষার হল রমে ভিতরে সরবরাহ করার সময় বিষয়টি নজরে আসে।
এ সময় শিক্ষক কে চ্যালেঞ্জ করে মোবাইল দেখাতে বলা হয়। তার হাতের মোবাইল জব্দ করে হোয়াটসঅ্যাপ খোলার পর পরীক্ষার সমস্ত উত্তর পাওয়া যায়।
উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান জানান, পরীক্ষায় নকল সরবরাহ অপরাধে তাকে ২ বৎসরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এমন কি এই চক্রের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জোর তৎপরতা চলছে।
ওজি
