ঘাটাইল সংবাদদাতা: বাংলাদেশের যে উন্নয়ন এবং বিশ্বের কাছে যে সম্মান অর্জিত হয়েছে, বাংলাদেশ স্বাধীন না হলে তা সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শনিবার (৯ মার্চ) সকালে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন এবং ৫ম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সেনা প্রধান বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আর্মি মেডিকেল কোর ও ডেন্টাল কোর আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসের সদস্যদের সবসময় প্রস্তুত থাকতে হবে। এ সময় আর্মি মেডিকেল কোর ও ডেন্টাল কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এসব কোরের অবদানের কথা স্মরণ করেন সেনা প্রধান।
পরে সেনা প্রধান আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুলে অবস্থিত শহিদদের স্মৃতির স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভ ‘বিজ চেতনা’ এ পুষ্পস্তবক অর্পণ করেন এবং আর্মি মেডিকেল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন। অনুষ্ঠানে উধ্বর্তন সেনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ওজি
