মোঃ আব্দুর রহীম মিঞা, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরিয়া শিয়াকোল গ্রামে পূর্ব শক্রতার জেরে মোতালেব হোসেন নোমের এক ঔষধ ব্যবসায়ীর ৩০/৩৫টি কলা গাছ কেটে ফেলার অভিয়োগ করেছে একই গ্রামের শাপলার ভূঞার বিরুদ্ধে।

 

শুক্রবার (১৫মার্চ) বিকালের দিকে পৌরসভার পুকুরিয়া শিয়ালকোল গ্রামে এ ঘটনা ঘটে। এক ঘটনায় ভূঞাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোতলেব হোসেন।

 

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ওই ঔষধ ব্যবসায়ী তার স্ত্রীর নামে সাব কওলা ক্রয়কৃত ২০ শতাংশ জমিতে কলা গাছ রোপণ করেন। বাগানের অধিকাংশ কাছে কলা ধরেছিল । ঐদিন বিকালে কলা বাগানে গিয়ে দেখতে পান সব কলা গাছ কাটা। জমি সংক্রান্ত ও অন্যান্য পারিবারিক বিরোধের জেরে শাপলা ভূঞা তার লোকজন নিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগি মোতালেব হোসেন।

 

ভুক্তভোগী মোতালেব হোসেন জানান, পূর্ব শক্রতার জেরে শাপলা ভূঞা আমার ফলন্ত কলা বাগানের কলা গাছ কেটে ফেলেছে। এব্যাপারে আমি গ্রামের মাতাব্বরদের নিয়ে মিমাংসার জন্য গ্রাম শালিশির ব্যবস্থা করা হয়। কিন্ত বিবাদী শালিশে উপস্থিত না হয়ে নানা রকম হুমকী-ধামকী ও ভয়ভীতি দেখাচ্ছে। পরে আমি ভূত হয়ে আমার নিরাপত্তার জন্য ভূঞাপুর থানায় একটি অভিযোগ করি। গ্রামের মাতাব্বর জুয়েল তালুকদার ও ইয়াকুব তালুকদার বলেন মোতালেক তার বাগানের কলা গাছ কাটার বিচার চাইলে গ্রাম্য শালিশের মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হয়। কিন্ত বিবাদী শাপলা ভূঞা উপস্থিত না থাকায় শালিস করা যায়নি।

 

শাপলা ভূঞা বলেন, তার কলা বাগান নিজে কেটে আমাকে ফাঁসানোর ও হেনস্থা করা জন্য কলা বাগান কাটার অভিযোগ আনা হচ্ছে।

ভূঞাপুর থানার এসআই আবু তাহের বলেন, কলা বাগান কেটে ফেলার একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী। তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ওজি