নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নাগরপুরে ছাত্রলীগ নেতাকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান খান ওরফে ঝলককে (২৬) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা । সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সলিমাবাদ মধ্যপাড়া এ ঘটনা ঘটে।
হত্যার শিকার ছাত্রলীগ নেতা জাহিদ হাসান খান উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং সলিমাবাদ গ্রামের ছামিনুর রহমান খানের ছেলে। সে টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।।
আরো পড়ুন- নাগরপুরে বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
গ্রেপ্তারকৃতরা হলেন- নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে রানা মিয়া (২২) তার ভাই জিয়াদ (১৯) ও একই গ্রামের জয়ের উদ্দিনের ছেলে ইমন মিয়া (১৯)।
জানা গেছে, ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে ওই ছাত্রলীগ নেতার উপর হামলা করে প্রতিবেশিরা। হামলায় তার মৃত্যু হয়।
নাগরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানাই। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন স্থানীয়দের বরাতে জানান, ঘটনার রাতেই নিহত জাহিদের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ রাতেই মামলার আসামি জিয়াদ, ইমন ও রানাকে গ্রেপ্তার করে। এছাড়া জাহিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওজি
