নাগরপুর সংবাদদাতা: নাগরপুরে বেজি গ্রুপের প্রধান রাহাত হোসেন ওরফে বুলেটকে ১০০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি বুলেট গয়হাটা গ্রামের মৃত ইসমাইল হোসেন মন্টুর ছেলে। গতকাল রোববার রাতে নাগরপুর সদর বাজারের বটতলা মোড় থেকে বুলেটকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের কাছ থেকে ১০০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলিমের নেতৃত্বে এসআই মামুন, এএসআই জাহাঙ্গীর, এএসআই তসলিম,এএসআই তাহের অভিযান পরিচালনা করেন।
সোমবার নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতে বেজি গ্রুপের প্রধান বুলেটকে ১০০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ওজি
